চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৭ মে, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ন

  

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০৪-২০২৫ ০১:১৩ অপরাহ্ন
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুর জেলার সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার রঙ্গেরগাঁও এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ মামুন (২৮)'কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

দেশের চলমান পরিস্থিতিতে সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৪-২০২৫ ০১:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 121 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া