হাজীগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৭০ জন শিক্ষার্থী অনুপস্থিত
২০ মে, ২০২৬ ০২:০৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৭০ জন শিক্ষার্থী অনুপস্থিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০৪-২০২৫ ০৫:২৫ অপরাহ্ন
হাজীগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৭০ জন শিক্ষার্থী অনুপস্থিত
হাজীগঞ্জে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৭০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ১৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র, দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ২০২৫ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রথম দিনে উপজেলার ৯টি কেন্দ্রে ২ হাজার ৮৯৬ জনের মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৪২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ৩টি কেন্দ্রে ১ হাজার ১০৪ জনের মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ৭৭ জন। অনুপস্থিত ছিল ২৭ জন।

এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় উপজেলার ২টি কেন্দ্রে ৪৫৩ জনের মধ্যে উপস্থিত ছিল ৪৫২ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ১ জন। এদিন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উপজেলার ১৪টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুচিত্র রঞ্জন দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা। কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেছেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, পুলিশ, আনসার ও মেডিকেল টিমের সদস্যরা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৪-২০২৫ ০৫:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 278 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া