শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৪-২০২৫ ০৫:৫২ অপরাহ্ন |
বৃহস্পতিবার (১০ এপ্রিল) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযানে শাহরাস্তি উপজেলার কুরকামতা এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ রাসেল (৩০), মুশরিকুল (২৫) এবং মানিক (২৮) কে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নামে পূর্বে নারী ও মাদক পাচারের ঘটনায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নামে পূর্বে নারী ও মাদক পাচারের ঘটনায় একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিদের শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
দেশের চলমান পরিস্থিতিতে সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া