পুরানবাজারে খাদ্যে ভেজালের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা
২৭ মে, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন

  

পুরানবাজারে খাদ্যে ভেজালের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০৪-২০২৫ ০৭:৩৬ অপরাহ্ন
পুরানবাজারে খাদ্যে ভেজালের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা
হলুদের গুঁড়া ও মিষ্টি তৈরিতে ভেজালের অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১০ এপ্রিল ) দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে হলুদ ও মরিচের গুঁড়ার সাথে রং, আটা ও ভুট্টার গুঁড়া মিশিয়ে বিক্রি করায় জীবন দে কে ৫০ হাজার টাকা এবং ক্ষতিকর রাসায়নিক দ্রব্য রং মিশিয়ে ও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অভিযোগে আদি যুগল মিষ্টান্ন ভাণ্ডার মালিককে ১৫ হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার দপ্তরের ওই জেলা কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৪-২০২৫ ০৭:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 110 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া