শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৪-২০২৫ ০৮:৫২ অপরাহ্ন |
বৃহস্পতিবার (১০ এপ্রিল) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক তাজুল ইসলাম এর সমন্বয়ে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় মাদকরিবোধী অভিযান পরিচালনা করেন।
উক্ত মাদকবিরোধী অভিযানে আসামি মোঃ আল-আমিন মোল্লা (৩০), পিতা:বাচ্চু মোল্লা, সাং:মোল্লা বাড়ি, চাঁদপুর সদর, চাঁদপুর ও আসামি শামীম হাওলাদার (৩০), পিতা: মৃত হারুন হাওলাদার , সাং: কমলাপুর(বহরিয়া), চাঁদপুর সদর, চাঁদপুরকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে পরিদর্শক মো: তাজুল ইসলাম প্রসিকিউসন রিপোর্ট দাখিল করলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে উভয় আসামিকে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া