একদল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে : চাঁদপুরে ফয়জুল করিম
১২ জুন, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন

  

একদল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে : চাঁদপুরে ফয়জুল করিম

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০৪-২০২৫ ০৯:৩৬ অপরাহ্ন
একদল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে : চাঁদপুরে ফয়জুল করিম
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইউনূস সরকার এখন পর্যন্ত যে সংস্কার করেছে তাতে ইসলামী আন্দোলন সন্তুষ্ট। সংস্কারের জন্য সরকারকে জনগণ সময় দিতে চায় কিনা একটি গণভোট দিলেই পরিষ্কার হয়ে যাবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ভাঙা এক দেশ, স্বল্প সময়ে কতইবা সংস্কার করা যায়? তবুও ড. মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টারা যেভাবে দেশ গঠনের চেষ্টা করছে তাতে আমরা সন্তুষ্ট।

তিনি বলেন, একদল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেটা নির্বাচন হবে না। সেই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন। সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয় সে নির্বাচন হবে ডাকাতি-জুলুম ও দখলধারীর নির্বাচন। আমরা চাই সংস্কার, তারপর নির্বাচন।

ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, পহেলা বৈশাখে ঢোল-তবলা ও পেঁচার ছবি দিয়ে যে মিছিল হয় সেটি বাংলাদেশের সাংস্কৃতিক নয়। এটা পাশের দেশের স্ক্রিপ্টে সংস্কৃতি। যেটা বাংলাদেশের জনগণ মানতে পারে না।

বক্তৃতা শেষে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটির নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান।

সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৪-২০২৫ ০৯:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 146 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া