শাহরাস্তিতে গলাকাটা অবস্থায় বৃদ্ধা নারী উদ্ধার
০১ জুন, ২০২৬ ০৫:৫৮ অপরাহ্ন

  

শাহরাস্তিতে গলাকাটা অবস্থায় বৃদ্ধা নারী উদ্ধার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০৪-২০২৫ ১০:০৩ অপরাহ্ন
শাহরাস্তিতে গলাকাটা অবস্থায় বৃদ্ধা নারী উদ্ধার
শাহরাস্তিতে গলাকাটা অবস্থায় মরিয়ম বেগম (৬৮)নামের এক বৃদ্ধা নারীকে উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার সূচিপাড়া উত্তর ইউপির ভবানীপুর গ্রামের পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে। গলাকাটা বৃদ্ধা ওই ইউপির হাড়াইরপাড় গ্রামের পাটোয়ারি বাড়ির সিরাজুল ইসলামের স্ত্রী।

আহতের পরিবার, স্থানীয় বাসিন্দা, পুলিশ জানায়, ওই বৃদ্ধা মরিয়ম বেগমের স্বামীর মৃত্যুর পরে তিনি একই ইউপির ভবানী গ্রামের মেয়ের সংসারে বসবাস করছিলেন।ওইদিন হঠাৎ করে বৃদ্ধা মরিয়মকে তার স্বজন ও স্থানীয়রা গলাকাটা অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

এ প্রসঙ্গে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আফতাবুল আলম হিরো বলেন, রোগী গলায় ব্লেটদিয়ে দিয়ে কাটার চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাশার বলেন, বৃদ্ধার আচরণ ও প্রাথমিক তদন্তে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও ভিকটিমের কন্যা কুলসুমের সঙ্গে কথা বলে একই বক্তব্য পাওয়া যায়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৪-২০২৫ ১০:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 174 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া