মতলবের মুন্সিরহাট বাজারে আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান
০১ জুন, ২০২৬ ০৪:৫২ অপরাহ্ন

  

মতলবের মুন্সিরহাট বাজারে আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১১-০৪-২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ন
মতলবের মুন্সিরহাট বাজারে আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারের আগুন লেগে অন্তত ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল সোয়া ৭টার দিকে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়ক এলাকায় এ ঘটনা ঘটে বলে চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উত্তর স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় বাসিন্দা তাজুল ইসলাম ও জুবায়ের বলেন, বাজারের নবিরের হার্ডওয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে তা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে নবীরের হার্ডওয়ারের দোকান, শরীফের রঙের দোকান, অনিল দার ফার্মেসি, গণেশের স্বর্ণের দোকান, মুক্তার হোসেনের হার্ডওয়ারের দোকান, আলমের মুদি দোকান, ফারুকের টিনের দোকান, রহিমের ফার্মেসি ও কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি দোকানগুলোর আংশিক পুড়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোর্শেদ বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক মতলব দক্ষিণ ও চাঁদপুর সদরের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে প্রায় ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যাবে।”


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১১-০৪-২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 226 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া