মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে ৩শ' কেজি জাটকা ইলিশ জব্দ
২৭ মে, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন

  

মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে ৩শ' কেজি জাটকা ইলিশ জব্দ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১১-০৪-২০২৫ ০৬:৩৬ অপরাহ্ন
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে ৩শ' কেজি জাটকা ইলিশ জব্দ
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে পরিচালিত অভিযানে নারায়ণগঞ্জগামী লঞ্চ থেকে ৩শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল ) ভোর ৬টা থেকে ৮টা পর্যন্ত কালীপুর, ষাটনল, কুনু মার্কেট বাজার ও নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ষাটনল ঘাটে চাদঁপুর থেকে নারায়ণগঞ্জগামী আলতাবী শিপিং কোং লঞ্চ থেকে ৩শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ষাটনল ঘাটে চাদঁপুর থেকে নারায়ণগঞ্জগামী আলতাবী শিপিং কোং লঞ্চ থেকে ৩শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় ও দুঃস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মৎস্য সম্প্রসারণ অফিসার আমিনুল ইসলাম মিয়াজি, উপ- পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করে ৩শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১১-০৪-২০২৫ ০৬:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 153 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া