শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৪-২০২৫ ১২:৩৪ অপরাহ্ন |
শুক্রবার (১১ এপ্রিল) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনিয়মের অভিযোগ পেয়ে কেন্দ্রে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার।
কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. শাহজাহান পরীক্ষায় অংশগ্রহণকারী ২৭ জন শিক্ষার্থীর উপস্থিতি পেলেও হাজিরা খাতায় ৩০ জনের স্বাক্ষর দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে দায়িত্বপ্রাপ্ত সকলকে অব্যাহতি দেন।
শুক্রবার রাতে নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, এ বিষয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া