কচুয়ায় ইরি- বোরো ধানের বাম্পার ফলন, ঘরে তোলার অপেক্ষায় কৃষকরা
০৬ মে, ২০২৬ ০৯:১০ অপরাহ্ন

  

কচুয়ায় ইরি- বোরো ধানের বাম্পার ফলন, ঘরে তোলার অপেক্ষায় কৃষকরা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১২-০৪-২০২৫ ০৬:২০ অপরাহ্ন
কচুয়ায় ইরি- বোরো ধানের বাম্পার ফলন, ঘরে তোলার অপেক্ষায় কৃষকরা
চাঁদপুরের কচুয়া উপজেলায় ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। চারদিকে কাঁচা পাকা সোনালী ধানে মুখরিত হয়ে উঠেছে ফসলের মাঠ।মাঠ জুড়ে এখন সোনালি ধানের সমারোহ। রোদ আর হিমেল হাওয়ায় ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।

কৃষক-কৃষানিরা এখন দারুণ ব্যস্ত ফসল তোলাকে ঘিরে। ধান রাখার জায়গা ও শুকনোর খলা তৈরি, ধান মাড়াই মেশিন মেরামত, ধান কাটার কাঁচি ক্রয় করা নিয়ে সময় পার করছে কৃষকরা।

এছাড়া আগাম জাতের কিছু বোরো ধান টুকটাক কাটা শুরু হলেও পুরো মাড়াই মৌসুম শুরু হবে আর মাত্র সপ্তাহ খানিক পর। তবে উপজেলার কৃষকেরা স্বপ্নের ফসল ধান ঘরে তোলার অপেক্ষায় এখন দিন গুণছে। উপজেলার মাঠ ঘাট জুড়ে এখন ধানের নয়নাভিরাম দৃশ্য চোখ জুড়ানো সোনালী রং দেখা যাচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য সূত্রে জানা যায়, পৌরসভা সহ উপজেলার ১২ টি ইউনিয়নে ১৩ হাজার ২ শত ১০ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষ হয়েছে। এছাড়া সরকারি প্রণোদনা ও কর্মসূচির আওতায় উপজেলায় উফশী বীজ ৯ হাজার ৫ শত ও হাইব্রিড উচ্চফলন শীল বীজ ২ হাজার ৩০০ শত কৃষক পরিবারকে ধানের বীজসহ সার সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া কৃষকদের নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সরেজমিনে গিয়ে মাঠে দেখা যায়, মাঠে মাঠে হাওয়ায় দুলছে গাছের পাতা ও শীর্ষ। এর সাথে আনন্দে দুলছে কৃষক কৃষানীর মন। এবারে মাঠের ফসলে তেমন কোনো রোগ বালাই না থাকায় বেশ হাসিখুশি রয়েছেন কৃষকেরা। শ্রীরামপুর গ্রামের সফল কৃষক মুকুল পাটোওয়ারী জানান, এবার ১৯২ শতক জমিতে ধান রোপণ করেছি। ৯০শতক জমির ধান কেটে ঘরে তুলেছি। ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে আর কয়েক দিনের মধ্যে বাকি জমির ধান কেটে ঘরে তুলতে পারবো।

বোরো ধান রোপণের বিষয়ে উপজেলার ডুমুরিয়া গ্রামের কৃষক শহীদুল ইসলাম, এমরান হোসেন ও কালচোঁ গ্রামের মনির হোসেনের সাথে কথা হলে তারা জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় আমরা নিয়মিত ধানের পরিচর্যা করেছি, নিয়ম অনুযায়ী সার ও কীটনাশক প্রয়োগ করেছি। এছাড়া এবার ধান রোপনের আগে গভীর নলক, পে যথেষ্ট পানি পাওয়ায় এবং আবহাওয়া অনুকুলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। এখন শুধু ধান ঘরে তোলার অপেক্ষায়।

এবিষয়ে কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন জানান, আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক ফলনের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছি। আমি সহ আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ইরি বোরো ধান চাষের ব্যাপারে বেশ তৎপর ছিলেন। সব সময় মাঠে তদারকি সহ ও কৃষকদের পাশে থেকে তাদের সহযোগিতা করে আসছেন। সেই সঙ্গে সরকারি প্রণোদনা ও নানা কর্মসূচির মাধ্যমে ধান চাষ বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৪-২০২৫ ০৬:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 212 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া