মতলবে মেঘনা নদীতে অভিযানে ৫ টন জাটকা ইলিশ জব্দ
১৩ জুলাই, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন

  

মতলবে মেঘনা নদীতে অভিযানে ৫ টন জাটকা ইলিশ জব্দ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১২-০৪-২০২৫ ০৭:১৩ অপরাহ্ন
মতলবে মেঘনা নদীতে অভিযানে ৫ টন জাটকা ইলিশ জব্দ
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযানে ট্রলারযোগে পাচারকালে ৫ টন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত মেঘনা নদীর কালীরচর ও দশানী অংশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রলারযোগে পাচারকালে ৫ টন জাটকা ইলিশ জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মেঘনা নদীর কালীরচর, দশানী অংশে অভিযান চালিয়ে ট্রলারযোগে পাচারকালে ৫ টন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় ও দুঃস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ অফিসার মো. আমিনুল হক মিয়াজি, এম কবীর, কন্টিনজেন্ট কমান্ডার, মোহনপুর আউটপোস্ট, বাংলাদেশ কোস্টগার্ড।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৪-২০২৫ ০৭:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 155 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া