কচুয়ার ইউএনও'র সাথে সুরমা বাস মালিক সমিতির বৈঠক অনুষ্ঠিত
১৮ আগস্ট, ২০২৬ ০৬:১৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কচুয়ার ইউএনও'র সাথে সুরমা বাস মালিক সমিতির বৈঠক অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১২-০৪-২০২৫ ০৭:৩৮ অপরাহ্ন
কচুয়ার ইউএনও'র সাথে সুরমা বাস মালিক সমিতির বৈঠক অনুষ্ঠিত
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরীর সাথে সুরমা বাস মালিক সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে ইউএনও'র কার্যালয়ে বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আয়োজিত বৈঠকে বাসের ভাড়া, সড়কে চলাচলের নিয়মকানুন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার বাস মালিকদের সাথে বিআরটিএ কর্তৃক কচুয়া-ঢাকা সড়কে নির্ধারিত বাস ভাড়ার বিষয়ে কথা বলেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা না পাওয়ায় ৫ আগস্টের পর যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সে মোতাবেক ভাড়া আদায়ের বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন। মালিকগণ সে মোতাবেক ভাড়া আদায়ে একমত পোষণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাস মালিক সমিতি কচুয়া-ঢাকা ২০০ টাকা, হাজীগঞ্জ-ঢাকা ২২০ টাকা, রহিমানগর-ঢাকা ২২০ টাকা, কাশিমপুর-ঢাকা ২২০ টাকা, পালাখাল-ঢাকা ১৮০ টাকা, সাচার-ঢাকা ১৬০ টাকা করে ভাড়া আদায় করবে। তিনি চালক ও তার সহযোগীদেরকে যাত্রীদের সাথে ভালো আচরণের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মজুমদার বলেন, আমরা বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নিচ্ছি। ঈদুল ফিতর উপলক্ষে কয়েকদিন কিছু ভাড়া বেশি নেওয়া হয়েছে, যা বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে কম। উপজেলা নির্বাহী কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী কচুয়ার বিভিন্ন স্টপেজ থেকে পূর্বের ন্যায় ভাড়া নেওয়া হবে।

বৈঠকে সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম, সুরমা বাস মালিক সমিতির সহ-সভাপতি আলী আশ্রাফ, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক এমদাদ পাটওয়ারী ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৪-২০২৫ ০৭:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 134 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া