শিরোনামঃ
আহসান হাবীব সুমন, কচুয়া প্রতিনিধি ১৩-০৪-২০২৫ ১২:৫৮ অপরাহ্ন |
শনিবার (১২ এপ্রিল) রাত ১০টার সময় উপজেলার বিতারা ইউনিয়নের বিতারা গ্রামে হত্যাকান্ডের ঘটনা ঘটে। বিতারা গ্রামের মৃত সুলতানের ছেলে নুরুল হক বিতারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।
তাঁর স্ত্রী জাহানারা বেগম জানান,শনিবার রাত সাড়ে নয়টায় আমার স্বামী ভাত খাওয়ার পর ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ জালাল আমার স্বামী নুরুল হককে পাশের বাড়ির আব্দুর রহিমের ছেলে শুকুর আলীর নির্দেশক্রমে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায় । তিন বছর আগে শুকুর আলীর প্রথম ডিভোর্সী স্ত্রীর সাথে আমার স্বামী ক্ষুদ্র কাপড় ফেরিওয়ালা ব্যবসায়ী নুরুল হককে সন্দেহ করে। এঘটনায় রামদা দিয়ে তাকে কুপিয়ে ডান হাত কেটে ফেলে, হত্যা করে তাদের উঠানে ফেলে রাখে।
এ ব্যাপারে ওসি মোঃ আজিজুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে রাতেই নুরুল হকের মরদেহ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য গ্রাম পুলিশসহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের ভাই মহসিন ও স্ত্রী জাহানারা বেগম দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবী জানান।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া