শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০৪-২০২৫ ০৫:৪৫ অপরাহ্ন |
রোববার (১৩ এপ্রিল ) বেলা সাড়ে এগারোটায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ সমাবেশে সংগঠনের বাংলাদেশ জমইয়াতুল মোদার্রেছীন চাঁদপুর জেলা সভাপতি এএইচএম আনোয়ার মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক চান্দ্রাবাজার নূরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী, সাংগঠনিক সম্পাদক বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. জসিমউদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মাও. মো. মমিনুল ইসলাম খান (উপাধ্যক্ষ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা), জেলার সহ- সাধারণ সম্পাদক মাও. মো. জিয়াউদ্দিন খন্দকার (সুপার, আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসা), ফরিদগঞ্জ উপজেলার সাবেক সেক্রেটারী মাও. মো. মিজানুর রহমান, বর্তমান সেক্রেটারী মাও. মো. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম ছাইফুল্লাহ, চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসার উপাধাক্ষ মাও. মো. মিজানুর রহমান, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মাও. মো. আনিছুর রহমান, মান্দারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. নেছার আহমদ প্রমুখ। বিক্ষোভ কর্মসূচি সঞ্চালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মাও. মো. জাকির হোসেন।
জেলা শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ ও মাদরাসা শিক্ষার্থীরা উপস্থিত থেকে বলেন, ফিলিস্তিনি নিরীহ মুসলিমদের নির্বিচারে হত্যা, গাজায় ধ্বংসযজ্ঞ, ইসরায়েলের আগ্রাসন-আধিপত্যবাদ এবং এ সকল কিছুর মদদদাতা রাষ্ট্রসমূহের প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ইসরায়েলি ইয়াহুদীরা নিরীহ ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের গণহত্যার মাধ্যমে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের জেলা সভাপতি এএইচএম আনোয়ার মোল্লা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া