এসএমপি ও চাঁদপুরে অনলাইনে সব ধরনের জিডি সেবা চালু
২৫ মে, ২০২৬ ০৩:৫৫ অপরাহ্ন

  

এসএমপি ও চাঁদপুরে অনলাইনে সব ধরনের জিডি সেবা চালু

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৩-০৪-২০২৫ ১০:৫৮ অপরাহ্ন
এসএমপি ও চাঁদপুরে অনলাইনে সব ধরনের জিডি সেবা চালু
প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় সশরীরে উপস্থিত না হয়েও ঘরে বসে সকল ধরনের জিডি করার সুবিধা চালু করছে বাংলাদেশ পুলিশ‌। বর্তমানে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যায়। এখন থেকে অনলাইনে সকল ধরনের জিডি করা সম্ভব হবে।

আজ রোববার (১৩ এপ্রিল) পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে পাইলট ভিত্তিতে আগামী মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল থানা এবং চাঁদপুর জেলা পুলিশের সকল থানায় এ অনলাইন জিডি সেবা চালু করা হবে। পর্যায়ক্রমে সারা দেশে সকল থানায় অনলাইনে সকল ধরনের জিডি করার সুবিধা চালু করা হবে।

অনলাইন জিডি সেবা পেতে প্রথম গুগল প্লে স্টোর থেকে 'Online GD' অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। পরে রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন করতে অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু থাকবে।

পুলিশি সেবা অতি দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০৪-২০২৫ ১০:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 193 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া