মতলব উত্তরে বনার্ঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন
২৫ মে, ২০২৬ ০৩:৫৪ অপরাহ্ন

  

মতলব উত্তরে বনার্ঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৪-০৪-২০২৫ ০৩:৩৮ অপরাহ্ন
মতলব উত্তরে বনার্ঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন
মতলব উত্তর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির নেতৃত্বে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা কমপ্লেক্সে প্রাঙ্গণসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে উপজেলার বটতলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

কর্মসূচিতে ছিলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা শিক্ষা অফিসার আকতার হোসেন, উপজেলা সমবায় অফিসার ফারুক আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-০৪-২০২৫ ০৩:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 162 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া