শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০৪-২০২৫ ১২:৩৭ অপরাহ্ন |
মঙ্গলবার ( ১৫ এপ্রিল) সকালে চেয়ারম্যান ঘাট এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া চালক ও মালিকরা অভিযোগ করেন, চাঁদপুর পৌরসভা এখনো সিএনজি অটোরিকশার জন্য নির্ধারিত কোনো টার্মিনাল নির্মাণ করেনি। কিন্তু তার আগেই পৌরসভার ইজারাদারদের মাধ্যমে জোরপূর্বক টোল আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ।
সিএনজি মালিক সমিতির এক নেতা বলেন, "আমাদের বলা হয়েছিল নির্ধারিত টার্মিনাল করে দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত কিছুই হয়নি। বরং এখন পৌরসভার ইজারাদাররা বিভিন্ন স্থানে দাঁড়িয়ে সিএনজি থেকে টাকা আদায় করছে, যা আমাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।"
বক্তারা অভিযোগ করেন, ফলে চালকরা প্রতিদিন তাদের রোজগারের একটা বড় অংশ হারাচ্ছেন।
বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের (ডিসি) বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। এতে টোল আদায় অবিলম্বে বন্ধ, নির্ধারিত টার্মিনাল স্থাপন এবং সিএনজি চালকদের জন্য নিয়মতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া