শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৪-২০২৫ ০৮:২৯ পূর্বাহ্ন |
গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) মধ্য রাতে গজরা ইউনিয়নের গজরা ছৈয়ালকান্দি ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান বাবু মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদরভিটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত আলমগীর হোসেন একই গ্রাম আদরভিটি গ্রামের হান্নান সরকারের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মতলব উত্তর থানার এসআই খোরশেদ আলমের নেতৃত্বে আহতদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় পাঠান। ঢাকা নেওয়ার সময় মেহেদী হাসান বাবু মারা যান।
এ বিষয়ে মতলব উত্তর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলেন, তীব্র গতিতে থাকা ওই মোটরসাইকেলটির দুজন দুর্ঘটনার শিকার হন। রাতে ডিউটি পালন অবস্থায় যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া