সারাদেশে এসএসসির দ্বিতীয় দিনে ১৮ পরিদর্শক ও ৮৩ পরীক্ষার্থী বহিষ্কৃত
০২ জুন, ২০২৬ ০৯:১৬ পূর্বাহ্ন

  

সারাদেশে এসএসসির দ্বিতীয় দিনে ১৮ পরিদর্শক ও ৮৩ পরীক্ষার্থী বহিষ্কৃত

অনলাইন ডেস্ক
১৬-০৪-২০২৫ ০৯:০৪ পূর্বাহ্ন
সারাদেশে এসএসসির দ্বিতীয় দিনে ১৮ পরিদর্শক ও ৮৩ পরীক্ষার্থী বহিষ্কৃত
এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে মঙ্গলবার (১৫ এপ্রিল) অসদুপায়ের জন্য ১৮ জন পরিদর্শক এবং ৮৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এদিন অনুপস্থিত ছিল ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী।

পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে পরীক্ষার দ্বিতীয় দিনে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। ওইদিন বহিষ্কার হয়েছেন ২২ জন পরীক্ষার্থী। তবে কোনো পরীক্ষক বহিষ্কার হননি।

দ্বিতীয় দিনের পরীক্ষায় বহিষ্কৃত পরিদর্শকদের মধ্যে ১৫ জন কারিগরি শিক্ষা বোর্ডের এবং তিনজন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন। আর বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ৩৬ জন কারিগরি বোর্ডের, ৩১ জন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এবং ১৬ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন।

এ বছর ২০২৪ সালের তুলনায় প্রায় ১ লাখ পরীক্ষার্থী কম। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন।


অনলাইন ডেস্ক ১৬-০৪-২০২৫ ০৯:০৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 141 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া