চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ লিডার গ্রেপ্তার
২৭ মে, ২০২৬ ০৭:৫৮ পূর্বাহ্ন

  

চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ লিডার গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৬-০৪-২০২৫ ১২:৩০ অপরাহ্ন
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ লিডার গ্রেপ্তার
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিজয় (১৯), জিসান (১৮) ও অভি (১৮) নামে কিশোর গ্যাংয়ের চিহ্নিত তিন লিডারকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে শহরের মুসলিম পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

বুধবার (১৬ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প এবং সদর মডেল থানা পুলিশ তালিকাভুক্ত অপরাধী এবং কিশোর গ্যাংয়ের লিডারদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে শহরের মুসলিম পাড়া এলাকা থেকে চিহ্নিত কিশোর গ্যাংয়ের লিডার বিজয়, জিসান ও অভিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দু’টি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি ছুরি, একটি কাঁচি, দু’টি মোবাইল ফোন এবং মাদক দ্রব্য সেবনের জন্য বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধার করা দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের লিডারদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০৪-২০২৫ ১২:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 331 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া