শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৪-২০২৫ ১২:৪৬ পূর্বাহ্ন |
বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯ টা হতে দুপুর পর্যন্ত মতলবের দশানী, মোহনপুর, এখলাছপুর মেঘনা নদীতে জাটকা বিরো অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দিয়েছেন উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার আমিনুল ইসলাম মিয়াজী, মোহনপুর আউটপোস্ট এর কন্টিনজেন্ট কমান্ডার, বাংলাদেশ কোস্টগাড, মৎস্য অফিসার এর মৎস্য অফিসার এর প্রতিনিধি মোঃ ইমাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টা হতে দুপুর পর্যন্ত মতলবের এখলাছপুর, মোহনপুর,দশানী অংশে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
এদিকে অভিযানে জব্দকৃত ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালগুলো মোহনপুর মেঘনা পাড়ে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান,পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া