শাহরাস্তিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
০৬ মে, ২০২৬ ০৯:০৭ অপরাহ্ন

  

শাহরাস্তিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৭-০৪-২০২৫ ১১:৪২ পূর্বাহ্ন
শাহরাস্তিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
শাহরাস্তিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের অবস্থার উন্নতির জন্য ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনার আওতায় বীজ ও সার বিনামূল্য বিতরণ করা হয়।

প্রণোদনা উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা। উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল হাছান, কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণচন্দ্র দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের কৃষক / কৃষাণী বৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,শাহরাস্তিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কৃষি বান্ধব সরকার দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের অবস্থার উন্নতির জন্য ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মচির আওতায় খরিপ-১ মৌসুমে আউশ ধানের উফশী বীজ ব্যবহারের মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১হাজার ৩শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছেন। উক্ত প্রণোদনা কর্মসূচির আওতায় মোট উপকারভোগী কৃষক সংখ্যা ১৩শ জন। জমির পরিমাণ ১৩শ বিঘা।

প্রতি জন কৃষক ১বিঘা জমির জন্য বীজ ও সার সহায়তা হিসাবে পাবেন। ডিএপি-১০ কেজি, এমওপি-১০ কেজি, উফশী আউশ ধান বীজ-০৫ কেজি করে পাবেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৪-২০২৫ ১১:৪২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 147 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া