চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান
০২ জুন, ২০২৬ ০৮:১৬ পূর্বাহ্ন

  

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

আহসান হাবীব সুমন, কচুয়া প্রতিনিধি
১৭-০৪-২০২৫ ০৬:০৬ অপরাহ্ন
চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান
চাঁদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল ) দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট ও সি সি এন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তদন্ত ও বিচারের দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, গত বুধবার (১৬ এপ্রিল) কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট ও সি সি এন পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের ওপর অনভিপ্রেত, বেদনাদায়ক ও ন্যাক্কারজনক যে ঘটনার জন্ম হয়েছে, যেখানে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র বাহিনীর সদস্যরা শারীরিকভাবে আক্রমণ করেছেন, এমনকি গুলিবর্ষণের মতো চূড়ান্ত মাত্রার বল প্রয়োগ করেছেন, বাহিনীর কিছু সদস্য যদি শিক্ষার্থীদের ওপর এমন অনভিপ্রেত আচরণ করে থাকেন, তাহলে সেটি কেবল নিন্দনীয়ই নয়,সমগ্র বাহিনীর ভাবমূর্তির সঙ্গেও সাংঘর্ষিক।

তাদের দাবি, সেনাবাহিনী জনকল্যাণের পক্ষে অবস্থান নেবে এবং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শৃঙ্খলাভিত্তিক যথোপযুক্ত ব্যবস্থাগ্রহণ করবে।


আহসান হাবীব সুমন, কচুয়া প্রতিনিধি ১৭-০৪-২০২৫ ০৬:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 287 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া