শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৪-২০২৫ ০৮:০৬ অপরাহ্ন |
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী। অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চাঁদপুর কার্যালয়ের কর্মকর্তারা।
অভিযানের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, দুপুরে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও সদর মডেল থানা পুলিশের সমন্বয়ে তালিকাভুক্ত দালাল চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগীদের কাছ থেকে অবৈধ অর্থ আদায়ের সময় দালাল চক্রের সদস্য মাসুদ ও জুম্মনকে আটক করা হয়। আটক ব্যাক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি মোবাইল।
পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত মোবাইল ও আটক ব্যক্তিদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া