ঝড়ের কবলে পড়ে চাঁদপুরের মেঘনায় সিমেন্ট বোঝাই ট্রলারডুবি
০১ জুন, ২০২৬ ০৩:৪৮ অপরাহ্ন

  

ঝড়ের কবলে পড়ে চাঁদপুরের মেঘনায় সিমেন্ট বোঝাই ট্রলারডুবি

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৭-০৪-২০২৫ ১১:০২ অপরাহ্ন
ঝড়ের কবলে পড়ে চাঁদপুরের মেঘনায় সিমেন্ট বোঝাই ট্রলারডুবি
কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চাঁদপুরের মেঘনায় সিমেন্টবোঝাই এমভি রিয়া-ইয়াসিন নামে একটি ট্রলার ডুবে গেছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে চাঁদপুর সদর উপজেলার কানুদী এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রলারের মাঝি মো. জাহাঙ্গীর জানান, নারায়ণগঞ্জের মেঘনাঘাট ফ্রেশ সিমেন্ট কারখানা থেকে ৪ হাজার ২০০ বস্তা সিমেন্ট নিয়ে চাঁদপুরের বাঘড়াবাজার ঘাটের উদ্দেশ্যে ট্রলারটি যাচ্ছিল। ট্রলারটি মেঘনা নদীর কানুদী এলাকায় পৌঁছলে তা ঝড়ের কবলে পড়ে। মুহূর্তের মধ্যে ট্রলারটি ডুবে যায়।

এ ঘটনায় চাঁদপুর সদর নৌ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং ৪৩১/২০২৫। সিমেন্ট ও ট্রলারের ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। দুর্ঘটনার পরে ট্রলারে থাকা সুকানি ও স্টাফদেরকে স্থানীয় জেলেরা উদ্ধার করে নদীর পাড়ে পৌঁছে দেয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৪-২০২৫ ১১:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 138 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া