চাঁদপুরে ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে জরিমানা
২৭ মে, ২০২৬ ০৬:১০ পূর্বাহ্ন

  

চাঁদপুরে ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৭-০৪-২০২৫ ১১:১৩ অপরাহ্ন
চাঁদপুরে ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে মেয়াদবিহীন আইসক্রিম তৈরি এবং আমদানিকৃত ঔষধের যথাযথ ডকুমেন্টস না থাকায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে চাঁদপুর শহরের বিপণীবাগ ও শহীদ মুক্তিযোদ্ধা সড়কের হকার্স মার্কেট এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে নোংরা ও অস্বস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে মেয়াদবিহীন আইসক্রিম তৈরি করায় জনতা আইসক্রিম মালিককে ১০ হাজার টাকা এবং আমদানিকৃত ঔষধের যথাযথ কাগজপত্র না থাকায় একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে মুসলিম ফার্মেসী মালিককে ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে ক্যাবের প্রতিনিধি বিপ্লব সরকার এবং পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৪-২০২৫ ১১:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 106 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া