মতলবে দাখিল পরীক্ষায় নকল করার অভিযোগে দুই পরীক্ষার্থী বহিষ্কার
০২ জুন, ২০২৬ ০৮:১৭ পূর্বাহ্ন

  

মতলবে দাখিল পরীক্ষায় নকল করার অভিযোগে দুই পরীক্ষার্থী বহিষ্কার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৭-০৪-২০২৫ ১১:১৭ অপরাহ্ন
মতলবে দাখিল পরীক্ষায় নকল করার অভিযোগে দুই পরীক্ষার্থী বহিষ্কার
মতলব উত্তর উপজেলায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১২টার দিকে ফরাজীকান্দি উয়েসীয়া কামিল (এমএ) মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম উপস্থিত ছিলেন।

বহিষ্কৃতরা হলো: ফরাজীকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসার পরীক্ষার্থী সোহান মিয়া ও দশানী আল আমিন বোরানুল উলুম দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মো. আ. কাদির জিলানী।

ইউএনও মাহমুদা কুলসুম মনি জানান, গণিত পরীক্ষা চলাকালে নকল করার অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরীক্ষায় কারো অনিয়ম করার সুযোগ নেই।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৪-২০২৫ ১১:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 131 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া