হাজীগঞ্জে ইয়াবা ও মোটরসাইকেলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
১৩ জুলাই, ২০২৬ ০৬:৫৭ অপরাহ্ন

  

হাজীগঞ্জে ইয়াবা ও মোটরসাইকেলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৮-০৪-২০২৫ ১২:৩০ অপরাহ্ন
হাজীগঞ্জে ইয়াবা ও মোটরসাইকেলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ কবির (৩২) এবং আকাশ (২৬)'কে নামে চিহ্নিত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ নামক স্থান থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ এর সমন্বয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ নামক স্থান থেকে ০২জন মাদক ব্যবসায়ী কবির (৩২) এবং আকাশ (২৬)'কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল এবং নগদ ১১৭০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৮-০৪-২০২৫ ১২:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 113 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া