চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেপ্তার
২৭ মে, ২০২৬ ০৫:১০ পূর্বাহ্ন

  

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৯-০৪-২০২৫ ০২:০৪ অপরাহ্ন
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেপ্তার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, চাঁদপুর পৌরসভার ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইউসুফ গাজীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা মো. ইউসুফ গাজী চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম শ্রীরামদীর মৃত আ. মালেক গাজীর বড়ো ছেলে।

জানা যায়, শনিবার ভোর রাতে চাঁদপুর শহরের মুখার্জিঘাট এলাকার নিজ বাড়ি থেকে মো. ইউসুফ গাজীকে গ্রেপ্তার করে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ। তাকে নাশকতা ও সহিংসতার মামলার আসামি হিসেবে দেখাতে পারে পুলিশ।

ডিবি পুলিশ চাঁদপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা ইউসুফ গাজীকে গ্রেপ্তার করার পর তাকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৯-০৪-২০২৫ ০২:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 143 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া