চাঁদপুরে মধ্যরাতে আগুনে পুড়েছে ১১ ব্যবসা প্রতিষ্ঠান
০১ জুন, ২০২৬ ০৩:৪৭ অপরাহ্ন

  

চাঁদপুরে মধ্যরাতে আগুনে পুড়েছে ১১ ব্যবসা প্রতিষ্ঠান

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
২০-০৪-২০২৫ ০৭:৪৩ অপরাহ্ন
চাঁদপুরে মধ্যরাতে আগুনে পুড়েছে ১১ ব্যবসা প্রতিষ্ঠান
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (২০ এপ্রিল) মধ্যরাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।

বহরিয়া বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, প্রথমে একজন সিএনজি চালিত অটোরিকশা চালক বাজারে আগুন লাগার দৃশ্য দেখে। পরে মাইকিং করে এবং ফায়ার সার্ভিস খবর দেয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে গেছে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান।

পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে-কাপড়ের দোকান, খাবার হোটেল, স্বর্ণের দোকান, ফার্মেসী, মাইক ও ব্যাটারি দোকান, টেইলার্সসহ প্রায় ১১টি দোকান রয়েছে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম বলেন, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করলে বলা যাবে।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ২০-০৪-২০২৫ ০৭:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 136 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া