শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০৪-২০২৫ ০৯:২৩ অপরাহ্ন |
রোববার (২০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, বিএসটিআই'র অনুমোদন ব্যতীত, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম এবং দধি তৈরি করায় মেসার্স মুজাহিদ ট্রেডার্সের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে মালিক অঙ্গীকার করেন।
এ সময় স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম, ক্যাব চাঁদপুরের প্রতিনিধি বিপ্লব সরকার এবং পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া