শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০৪-২০২৫ ০৯:৩১ অপরাহ্ন |
রোববার (২০ এপ্রিল ) সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনায় ১ মার্চ থেকে ৩০এপ্রিল দু মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। মেঘনা নদীর নয়াকান্দি, এখলাশপুরে অভিযান পরিচালনার সময় ট্রলারযোগে পাচারকালে ৫শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকা অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, জব্দকৃত জাটকা অসহায়দের মাঝে বিতরণ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ অফিসার আমিনুল ইসলাম মিয়াজি ও কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আব্দুল কাইয়ুম, মোহনপুর আউটপোস্ট।।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া