শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০৪-২০২৫ ০৯:৫১ অপরাহ্ন |
শনিবার (১৯ এপ্রিল) চর বড়ালী গ্রামে শচীন্দ্র চন্দ্র দেবনাথ মাস্টারের বাড়ির পুকুর করার সময় এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত অস্ত্রটি থ্রি নট থ্রি রাইফেল বলে নিশ্চিত হওয়া গেছে।
শচীন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, আমি মাটি কাটার শ্রমিক দিয়ে পুকুর থেকে মাটি উত্তোলন করার সময় দুপুরে শ্রমিকরা অস্ত্রটি দেখতে পেয়ে আমাকে জানায়। পরে আমি নিজেই পুলিশকে খবর দিলে এসআই মো. রকিব উদ্দিন ভুইয়ার নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যরা এসে অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, উদ্ধারকৃত অস্ত্রটি থ্রি নট থ্রি রাইফেল মডেলের। তবে অস্ত্রটির শুধু লোহার অংশ রয়েছে। কাঠের বাটের অংশটি নেই। ধারণা করা হচ্ছে, অনেক পুরানো অস্ত্রটি। আইনানুগ প্রক্রিয়া শেষে অস্ত্রটি পরীক্ষা নিরীক্ষা করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া