মতলবে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ টোল আদায়কারীকে জরিমানা
১৩ জুলাই, ২০২৬ ০৫:২২ অপরাহ্ন

  

মতলবে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ টোল আদায়কারীকে জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২১-০৪-২০২৫ ১২:১৪ অপরাহ্ন
মতলবে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ টোল আদায়কারীকে জরিমানা
চাঁদপুর জেলার মতলব উপজেলায় অবৈধ টোল আদায়কারীর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ এবং জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে চর বাইশপুর, দক্ষিণ মতলব, চাঁদপুর এলাকায় বেসামরিক প্রশাসন, মতলব থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অবৈধ টোল আদায়কারীদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৪-২০২৫ ১২:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 120 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া