হাজীগঞ্জ থানা পুলিশের সহায়তায় নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্র উদ্ধার
২০ মে, ২০২৬ ০১:১৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জ থানা পুলিশের সহায়তায় নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্র উদ্ধার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২১-০৪-২০২৫ ০৫:০৬ অপরাহ্ন
হাজীগঞ্জ থানা পুলিশের সহায়তায় নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্র উদ্ধার
হাজীগঞ্জ থানাধীন পাচৈ হাফেজিয়া মাদ্রাসার হেফজখানার দু শিক্ষার্থীকে কুমিল্লার লাকসাম থেকে উদ্ধার করেছে।

রোববার (২০ এপ্রিল) হাজীগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) নুর মোহাম্মদ তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে উদ্ধার করা করেছে।

হাজীগঞ্জ থানার জিডি নং-৬১৯ তাং-১২/০৪/২০২৫-এ ভিকটিম জাবের হোসেন ফরহাদ (১১) (পিতা-মৃত মানিক হোসেন, সাং-পাচৈ খামের বাড়ি, ২নং ওয়ার্ড, গন্ধর্ব্যপুর ইউনিয়ন, থানা-হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর) এবং জিডি নং- ১৬ তাং-১৪/০৪/২০২৫-এর ভিকটিম জিহাদ হক মিয়া (১৬), (পিতা-অহিদুল ইসলাম কামরুল সাং-ভাউকসার, মিয়া বাড়ি, ৫ নং ওয়ার্ড, ভাউকসার ইউনিয়ন, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা) কে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর আনুমানিক ১ টার দিকে জুমার নামাজ পড়তে গিয়ে তারা নিখোঁজ হয়। পরবর্তীতে তাদের পিতা-মাতা এসে হাজীগঞ্জ থানায় জিডি করেন।

এর প্রেক্ষিতে নিখোঁজ এই দু শিক্ষার্থীকে রোববার (২০ এপ্রিল) রাত সোয়া ৮টার সময় লাকসাম জংশন স্টেশন হতে উদ্ধারপূর্বক পরিবারের নিকট হস্তান্তর করা হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৪-২০২৫ ০৫:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 109 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া