শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৪-২০২৫ ০৫:১১ অপরাহ্ন |
সোমবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম।
থানা পুলিশ সূত্র জানায়, ফরিদগঞ্জ উপজেলায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মুঠোফোনের বিষয়টি দায়েরকৃত জিডি মোতাবেক দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এএসআই শাকিল রানা উদ্ধার করেছেন। তিনি তথ্য ও প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের ৭টি মুঠোফোন উদ্ধার করতে সমর্থ হন। পরবর্তীতে রোববার (২০ এপ্রিল ২০২৫) সাতজন প্রকৃত মালিকের হাতে তা তুলে দেয় থানা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সেটগুলো উদ্ধারে সফলতা অর্জন করে। পরবর্তীতে তা প্রকৃত মালিকের হাতে তুলে দেয়া হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া