শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৪-২০২৫ ০৫:২৭ অপরাহ্ন |
সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এবং ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, এ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার গজারিয়া নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. মফিজুল ইসলাম পাটোয়ারী (৫২)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সব প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া