শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৪-২০২৫ ০৭:১৭ অপরাহ্ন |
সোমবার (২১ এপ্রিল ) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ে 'কৃষিই সমৃদ্ধি' এই স্লোগানে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
এতে ৪০০ জন কৃষক বিনামূল্যে বীজ-সার (কৃষক প্রতি ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার) পেয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালিকাভুক্ত কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপন রায়, চাঁদপুর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মো. জাকির মৃধা সহ সংশ্লিষ্ট অংশীজন এবং কৃষকগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া