শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৪-২০২৫ ০৭:৫৩ অপরাহ্ন |
সোমবার (২১ এপ্রিল) দুপুরে একটি মোটরসাইকেল ও একটি ট্রলি-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজন ব্যক্তি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি-ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।
সড়কে নিরাপত্তা নিশ্চিতে এবং দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার ও সচেতনভাবে চালানোর আহ্বান জানানো হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া