পারভেজ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে চাঁসক ছাত্রদলের মানববন্ধন
০৯ আগস্ট, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ন

  

পারভেজ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে চাঁসক ছাত্রদলের মানববন্ধন

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২১-০৪-২০২৫ ০৮:০২ অপরাহ্ন
পারভেজ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে চাঁসক ছাত্রদলের মানববন্ধন
রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চাঁদপুর সরকারি কলেজ (চাঁসক) শাখা ছাত্রদল।

সোমবার (২১ এপ্রিল ) সকাল এগারোটায় কলেজ চত্বরে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারীসহ ছাত্রদলের জেলা, পৌর, উপজেলা এবং কলেজ শাখা নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। এ সময় সংগঠনটির নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।

কলেজ শাখা ছাত্রদলের এই কর্মসূচিতে বক্তারা পারভেজ হত্যার ঘটনাকে একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করে হামলায় সরাসরি জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৪-২০২৫ ০৮:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 118 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া