কচুয়ায় মাদরাসা কেন্দ্রে ৫ দাখিল পরীক্ষার্থী বহিষ্কার, ৪ শিক্ষককে অব্যাহতি
০২ জুন, ২০২৬ ০৭:০৮ পূর্বাহ্ন

  

কচুয়ায় মাদরাসা কেন্দ্রে ৫ দাখিল পরীক্ষার্থী বহিষ্কার, ৪ শিক্ষককে অব্যাহতি

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২২-০৪-২০২৫ ০৪:৪৭ অপরাহ্ন
কচুয়ায় মাদরাসা কেন্দ্রে ৫ দাখিল পরীক্ষার্থী বহিষ্কার, ৪ শিক্ষককে অব্যাহতি
চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের দায়িত্বে থাকা ৪ জন কক্ষ পরিদর্শক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা চলাকালে এই বহিষ্কার ও অব্যাহতির ঘটনা হয়।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো– উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসার দুই শিক্ষার্থী শামীমা আফরিন ও তামান্না আক্তার, তেতৈয়া দাখিল মাদরাসার দুজন গাজী মো. জাহিদ হোসেন ও আরমান হোসেন এবং কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী গাজী ইকরা আক্তার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, ‘নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসার অসদুপায় অবলম্বনের দায়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার ও ৪ কক্ষ পরিদর্শককে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

ইউএনও আরও বলেন, ‘আমরা প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং করছি। কেউ যদি নিয়ম ভঙ্গ করে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৪-২০২৫ ০৪:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 162 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া