হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাজধানীতে আটক: জেল হাজতে প্রেরণ
২০ মে, ২০২৬ ০১:১৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাজধানীতে আটক: জেল হাজতে প্রেরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২২-০৪-২০২৫ ০৯:০৪ অপরাহ্ন
হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাজধানীতে আটক: জেল হাজতে প্রেরণ
হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অপসারণকৃত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল ) রাজধানী ঢাকার একটি আদালতে তোলা হলে ২০২৩ সালে পল্টনে সংঘটিত একটি হত্যা মামলার আসামী হিসেবে জেল হাজতে পাঠানো হয়।

এর আগে গত সোমবার (২১ এপ্রিল) দিনের কোনো এক সময় রাজধানীতে গোয়েন্দা সংস্থা তাকে আটক করে। তিনি হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মিয়া বাড়ির মরহুম আব্দুল লতিফ মিয়ার ছেলে।

বর্তমান মিলিয়ে দুবারের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ২০২৪ সালের অক্টোবর মাসে সারাদেশে অপসারণকৃত উপজেলা পরিষদ চেয়ারম্যানগণের মধ্যে আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী একজন।

আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর রক্তসম্পর্কীয় নিকটআত্মীয় নাম প্রকাশ না করার শর্তে জানান, মঙ্গলবার (২২এপ্রিল ২০২৫) তাকে আদালতে তোলা হলে রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলার আসামী হিসেবে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৪-২০২৫ ০৯:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 94 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া