চাঁদপুরে ভ্রাম্যমান অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা
২৭ মে, ২০২৬ ০৩:৪২ পূর্বাহ্ন

  

চাঁদপুরে ভ্রাম্যমান অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২২-০৪-২০২৫ ০৯:১২ অপরাহ্ন
চাঁদপুরে ভ্রাম্যমান অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল ) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী কাঁচা কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করিয়ে পাকানোর দায়ে মোক্তার হোসেনকে ১০ হাজার টাকা, পচা মরিচ ভাঙ্গিয়ে বিক্রয় করায় ইউসুফ খানকে ২০ হাজার টাকা এবং হলুদের সাথে রং মিশিয়ে বিক্রি করায় দুলাল সাহাকে ৩০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করে সেটা আদায় করা হয়।

চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পরিশোধ করে।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করে। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কার্য হতে বিরত থাকার জন্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানকালে সকল ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙ্গানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় ক্যাবের প্রতিনিধি এবং পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৪-২০২৫ ০৯:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 132 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া