কচুয়ায় চুরি করতে যাওয়ার সময় টহলরত পুলিশের হাতে ২ চোর আটক
২৭ মে, ২০২৬ ০২:৪২ পূর্বাহ্ন

  

কচুয়ায় চুরি করতে যাওয়ার সময় টহলরত পুলিশের হাতে ২ চোর আটক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২২-০৪-২০২৫ ০৯:৫৪ অপরাহ্ন
কচুয়ায় চুরি করতে যাওয়ার সময় টহলরত পুলিশের হাতে ২ চোর আটক
চাঁদপুরের কচুয়ায় চুরি করতে যাওয়ার পথিমধ্যে কচুয়া থানার টহলরত পুলিশের হাতে ২ চোর আটক হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) তাদের চুরি মামলায় চাঁদপুর জেলা বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।

জানা যায়, সোমবার (২১ এপ্রিল) মধ্যরাতে উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামে ফকির বাড়ির তিন রাস্তার মোড়ে এঘটনা ঘটে। আটককৃতরা হলো চান্দিনা উপজেলার মহিচাইল উঃ পাড়ার খোরশেদ আলমের ছেলে মাছুম (৩২) ও একই উপজেলার জামিয়া পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে আলাউদ্দিন (৩৬)।

কচুয়া থানা সূত্রে জানা গেছে, চুরি-ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে প্রতিদিনের ন্যায় কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলামের নির্দেশক্রমে এ এস আই জয়নাল সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন টহলরত অবস্থায় উজানী গ্রামের ফকির বাড়ি তিন রাস্তার মোড়ে চোর চক্রের সিএনজি নবাবপুর থেকে কচুয়ার দিকে যাওয়ার সময় সন্দেহভাজন পুলিশ সিএনজি থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে সিএনজি থেকে লাফিয়ে চালক ও ২ চোর সদস্যসহ ৩ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজনসহ কচুয়া থানার পুলিশ দাওয়া করে ২ জনকে আটক করে ও অপর একজন পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে হেকসো ব্লেড, প্লাস, রেঞ্জ ও দড়িসহ অন্যান্য জিনিস জব্দ করা হয়।

এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, টহলরত পুলিশ দায়িত্ব পালন কালে তাদের স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৪-২০২৫ ০৯:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 125 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া