শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৪-২০২৫ ১০:৪৮ অপরাহ্ন |
মঙ্গলবার সকাল ১১টায় (২২ এপ্রিল ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মোহসীন উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সিভিল সার্জন প্রতিনিধি ডা. আব্দুল্লাহ আল জুবায়ের।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল কুমার সাহার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতি সহানুভূতিশীল মনোভাব ও ন্যায়বিচার নিশ্চিত করা নাগরিক দায়িত্ব। এই দিবসটি সমাজে ট্রান্সজেন্ডারদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশের সবশেষ আদমশুমারি অনুযায়ী, দেশে অটিস্টিক তথা প্রতিবন্ধী শিশুর সংখ্যা আনুমানিক দেড় লাখ। বাংলাদেশে ৯ দশমিক ৭ শতাংশ মানুষ প্রতিবন্ধী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অটিজম শিশুর অভিভাবকবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিওর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চাঁদপুর জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী, ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া