শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৪-২০২৫ ০৯:৩১ পূর্বাহ্ন |
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে চাঁদপুর সদরের কুমারডুগি ও জাফরবাড়ির মধ্যবর্তী হাওলাদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই মৃত্যু হওয়া ব্যক্তির নাম শাহাজান পাটওয়ারী (৪০)। গুরুতর আহত হয়েছে শাহতলী নিবাসী ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির (শাহতলী) সাংগঠনিক সম্পাদক নুরু গাজীসহ সিএনজিতে থাকা ৪ জন। গুরুত্বর আহত নুরু গাজীর অবস্থা আশংকাজনক। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী যাত্রীবাহী বোগদাদ বাসটি ঘটনাস্থল অতিক্রম করার সময় বাসের হেড লাইট জ্বালানোর কারণে চাঁদপুর মূখী সিএনজি চালকের চোখে পড়ে। এতে চালক কোন উপায় না পেয়ে সামনে থাকা দাঁড়ানো ট্রাকটরের পেছনে ঢুকে পড়ে। এসময় চাঁদপুর-থ ১১-০৮৭৪ নম্বরের সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনা শিকার সিএনজিটি বাবুরহাট এলাকার আজাদ মৃধার।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও শাহমাহমুদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি ঘটনাস্থলে আসেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া