শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৪-২০২৫ ১০:২৮ পূর্বাহ্ন |
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফরিদগঞ্জ উপজেলার মদনের গাও নামক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এবং ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার মদনের গাও নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ রাকিব মিয়া (২৬) এবং মোঃ সেতু (৪৫) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের থেকে ১২ কেজি গাঁজা এবং ১টি গাঁজা মাপা মেশিন উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া