শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৪-২০২৫ ০৩:২৩ অপরাহ্ন |
বুধবার (২৩ এপ্রিল) এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
পুলিশ কর্মকর্তা সোহেল মোল্লা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরের দিকে যেকোনো সময় এই তিন যুবক ট্রেনে কাটা পড়ে থাকতে পারেন। কোন ট্রেনে কাটা পড়েছেন, বিষয়টি জানার চেষ্টা করছি। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ এসে মরদেহ উদ্ধারের চেষ্টা করছে।
স্থানীয়রা জানান, ভোরে তাঁরা ট্রেনে কাটা পড়েন। তখন পর্যন্ত দুজন জীবিত ছিলেন। পরে তাঁরা মারা যান।
সদর রসূলপুর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, ‘সকাল ৮টার দিকে আমাদের রেলওয়ে স্টেশনের স্টাফরা ডিউটি করতে যান। তখন স্থানীয়দের কাছে ট্রেনে কাটা পড়ার বিষয়টা জেনে ঘটনাস্থলে যান। তিনি বলেন, ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কয়েকটি ট্রেন এই রুটে গেছে। হয়তো যেকোনো একটি ট্রেনে কাটা পড়েছেন তাঁরা।’
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া