শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৪-২০২৫ ০৪:৩৬ অপরাহ্ন |
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে আসামি সুমনকে ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। আসামির উপস্থিতিতে মামলার রায় দেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
মামলা সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া গ্রামের কাজী মইনুদ্দিন বেপারি বাড়িতে পিতা তাজুল ইসলামের কাছে মাদক সেবন করার জন্যে টাকা চেয়েছিলো পুত্র সুমন।
সুমন ২০১৮ সালে ৩ জুন বিকেলে তার পিতার কাছে মাদকের টাকা না পেয়ে ধারালো দা দিয়ে খালপাড়া এলাকায় তার পিতার পাঁজরে কোপ মারে এবং বাম পায়ের হাঁটুর নিচে কোপ মেরে দ্বিখণ্ডিত করে ফেলে করে।
রাষ্ট্রপক্ষে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম বলেন, এ মামলায় ১৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে মাননীয় জেলা জজ বাহাদুর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামী পক্ষে ছিলাম স্টেট ডিফেন্স ল'ইয়ার অ্যাডভোকেট শফিকুল ইসলাম ভূঁইয়া।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া